Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts

Wednesday, August 14, 2019

একুশ আমার

পীচ ঢালা রাস্তায় রক্তের দাগ শুকায়নি
রাতের পর রাত দিনের পর দিন
অপেক্ষা একটি দিনের
অতঃপর একুশ আসে
একুশ আমার।

ডাহুক ডাকা রাত ভোর হয়
ডাক আসে প্রভাতফেরির,
হাতে এক তোরা গাধাফুল
নগ্ন পা
মুখে আমার ভাই তোমার ভাই রফিক জব্বার বরকত স্মরণ
অন্তরে কয়েকটি বর্ণ
আমি  বাঙলায় কথা বলি
একুশ আমার।

স্বর্গ থেকে মিছিলে এসে সুর মিলায় রফিক ভাই
শফিক ভাই,
সক্রোধে চিৎকার করে বলে
নাড়ী ছেড়া ফুল নিয়ে এতো কাড়াকাড়ি কেন?

কেউ শুনে না,কেউ জবাব দেয় না
সূর্যদেব রক্তিম হওয়ার আগেই সূতা ছিঁড়ে যায়
ফুলগুলো লাওয়ারিশ পরে রয়,
কেউ খবর রাখে না
একুশ আমার।

-জাহানুর রহমান খোকন

বসন্ত বিলাপ

ফাগুণ এলেই আগুন জ্বলে
গাছের শাঁখে শাঁখে ফোটে রক্তকবরি,
মস্তিষ্কে নয়,রক্তক্ষরণ ঘটায়  হৃদয়ে।
কত কষ্ট, না বলা শত ব্যথা
কানে কানে বলে যাওয়া কথা
তোমায় ভালবাসি।

প্রেমারতির গন্ধহীন বসন্ত বিলাস
তোমাকে ছাড়া  প্রথম নয়,
জীবনের এই আবর্তমান কালের।
একটি গোলাপের আত্মহুতি,
কুমারির কোলজুড়ে নেমে আসা চাঁদ
ভালবাসা শব্দটি বিলাসিতা ছাড়া কিছুই নয়।

হাতে হাত রাখো
কাধে রাখো মাথা
ভেবে দেখো,
কতো ফাগুনের আগুন জ্বলে বুকে।
একবার এসো আমাদের গ্রামে
শিমুল ফুলে কিভাবে সাঁজে ফাগুণ
যেখানে কবিদের ভাবনার পরবাস,
কাকদের সেখানে মেলা বসে।
তোমার খোঁপায় থাকবে গোলাপ ফুল
আমি তোমায় ব্যাঙ্গমার গল্প শুনাবো
একবার এসো তব,
আমি তোমায় শিমুল বনে
কাকদের মেলা দেখাবো।।

-জাহানুর রহমান খোকন